
মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি :
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা-এর চেরাগপুর ইউনিয়ন-এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে ২৭ শে ফেব্রুয়ারী শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করেন নওগাঁ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং নিজ অর্থায়নে তাদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
সাক্ষাৎকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুর্গত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।