1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

জামালপুর-১ আসনে ৭ই ফেব্রুয়ারী শনিবার বিকালে জামায়াতে ইসলামী ও বিএনপি গণমিছিল।

বকশীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

জামালপুর-১ আসনে ৭ই ফেব্রুয়ারী শনিবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে এবং বকশীগঞ্জ উপজেলায় বিএনপি’র প্রার্থীর পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর গণমিছিলে নেতৃত্ব দেন  জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা নাজমুল হক সাঈদী।

বকশীগঞ্জ উপজেলায় বিএনপি’র গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ও সাবেক আইজিপি বিএনপি’র সাবেক চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম। উভয় মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

বিএনপি’র উদ্যোগে আয়োজিত গণমিছিল বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে খাতেমুন মইন মহিলা ডিগ্রী কলেজ মাঠে শেষ হয়। কলেজ মাঠের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি’র মনোনীত এমপি পদপ্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক আইজিপি কাইয়ুম,উপজেলা  বিএনপি’র সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স ।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
মোবাইল :০১৬৪০৭২৪২৩৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট