1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

শ্রীপুর পৌর ৮ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে শাহজাহান সজল এর গণসংযোগ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে শ্রীপুর পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও শ্রীপুর পৌর বিএনপি’র আহবায়ক সদস্য শাহজাহান সজল এর নেতৃত্বে সোমবার সকাল ১০টায় শ্রীপুর শ্রীপুর পৌর সভার ৮ নং ওয়ার্ডে গণসংযোগ করেন।

 

গণসংযোগকালে শাহজাহান সজল বলেন, “অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাই একজন যোগ্য ও নেতৃত্বগুণসম্পন্ন নেতা। তাঁর নেতৃত্বে গাজীপুর-৩ আসন আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমরা যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

 

তিনি আরও যোগ করেন, “জনগণের সমস্যা সমাধান ও প্রগতিশীল উন্নয়ন নিশ্চিত করতে অধ্যাপক বাচ্চুর ভাই এর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এই লক্ষ্য পূরণে কাজ করছি।”

 

শ্রীপুরের নাগরিকরা গণসংযোগে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এলাকায় তৃপ্তি ও উন্নয়নের জন্য সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট