1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

চট্টগ্রামে জনসমুদ্রের মাঝে তারেক রহমানের নির্বাচনী বার্তা

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম, ২৫ জানুয়ারি ২০২৬ (রবিবার):
বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে জনতার উত্তাল স্রোতের মাঝে দাঁড়িয়ে দেশ গড়ার রূপরেখা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে আয়োজিত এ জনসভা রূপ নেয় এক বিশাল গণসমাবেশে।
সমাবেশে তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের শক্তিই হচ্ছে পরিবর্তনের মূল চালিকাশক্তি। সেই শক্তিকে ঐক্যবদ্ধ করেই দেশকে এগিয়ে নেওয়া হবে।
জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সমর্থকরা হাতে ধানের শীষের প্রতীকী শস্য উঁচিয়ে ধরে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। মুহুর্মুহু স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পলোগ্রাউন্ড মাঠ।
সমাবেশে দলীয় নেতারা বলেন, চট্টগ্রামের এই গণজাগরণ প্রমাণ করে জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই প্রস্তুত বিএনপি।
জনসভা ঘিরে চট্টগ্রাম নগরজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে দিনভর মুখরিত ছিল পুরো এলাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট