1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

নরুন্দিতে কেন্দ্র কমিটির নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করেছেন এমপি প্রার্থীর প্রতিনিধি জিল্লুর রহমান তরফদার৷

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম নরুন্দি প্রতিনিধি -ঃ

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে জামালপুরে (১৪২) বিএনপি’র দলীয় মনোনীত সংসদ সদস্য এডঃ ওয়ারেজ আলী (মামুন) পক্ষে প্রতিনিধি জিল্লুর রহমান তরফদার স্থানীয় নেতাকর্মির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩জানুয়ারি) রাত ৯টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে আল মনসুর সুপার মার্কেট বিএনপির অস্থায়ী অফিস কার্যালয়ের সামনে অবস্থিত এ কেন্দ্র কমিটির নেতাকর্মির সাথে
মতবিনিময় সভা এবং আলোচনা করা হয়৷

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরুন্দি ইউনিয়ন নির্বাচন পরিচালনার এডঃ ওয়ারেজ আলী মামুন ভাইয়ের প্রতিনিধি জিল্লুর রহমান তরফদার নরুন্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমদাদুল হক সাধারণ সম্পাদক সুফিয়ান কবির (শিপন) জামালপুর সদর উপজেলার যুবদলের আহবায়ক শফিকুর রহমান শফিক সাংগঠনিক সম্পাদক তারামিয়া ভুট্রু বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় এমপি প্রার্থী মামুন ভাইরের প্রতিনিধি জিল্লুর রহমান তরফদার তাঁর রাজনৈতিক দর্শন, নির্বাচনী ভাবনা এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা কথা তুলে ধরেন। তিনি বলেন, নরুন্দি ইউনিয়নে তথা পৃব অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নে কার্যকর থানা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। অ্যাডঃ ওয়ারেজ আলী (মামুন) ভাই নির্বাচিত হলে তিনি নরুন্দি ইউনিয়নের মানুষের মৌলিক চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট