1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় কারিতাসের ডি,আই,ডি,আর,এম কল প্রকল্পের সহযোগিতায় এ উপলক্ষে র‍্যালি শেষে মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়ের সভাপতিত্বে ও কারিতাসের ডিআইডিআরআর অফিসার হাসিবুল ইসলাম টুটুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী, মাওলানা মাসুদুর রহমান, আবু সাইদ মোল্যা, মাসুম বিল্লাহ মিন্টু, সেলিনা গাউস, আমেনা খাতুন, শিক্ষক মোঃ রাসেল হোসেন, প্রকল্পের ডিআইও আব্দুল্যাহ আল সায়েম, সমাজ সেবক মোঃ শাহাদাত হোসেন, প্রতিবন্ধি সদস্য শরিফুল ইসলাম মিল্টন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট