1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শাহবাজপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আজ সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০:০০টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের এসএ আইডিয়াল বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।

শাহবাজপুর ইউনিয়ন আমির অধ্যাপক তোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর আমির, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এবং ৪৩-চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা ড. কেরামত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান এবং উপজেলা সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ইসলাম।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ড. কেরামত আলী চিকিৎসাসেবা গ্রহণের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ক্যাম্পে সাধারণ জনগণের জন্য বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রেসক্রিপশন ও পরামর্শ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট