1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

পঞ্চগড়ে রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,

মোছাঃ আছমা আক্তার আখি কার্যনির্বাহী সম্পাদক
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

মোছাঃ আছমা আক্তার আখি
কার্যনির্বাহী সম্পাদক

“নতুন সময়, নতুন দিন”এই প্রতিপাদ্য সামনে রেখে উৎসবমুখর পরিবেশে পঞ্চগড়ে উদযাপিত হলো রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

অগ্রযাত্রার এক বছর পূর্তি উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় সংবাদপত্র যেকোনো এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরার মাধ্যমে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রূপালী বাংলাদেশ গত এক বছরে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। আগামী দিনে পত্রিকাটি আরও পাঠকবান্ধব ও শক্তিশালী হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদে’র সভাপতিত্বে,
বক্তারা স্বচ্ছ ও নৈতিক সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে জনমুখী সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

পাশাপাশি সম্পাদকীয় টিমকে পত্রিকার আগামী দিনের পথচলা আরও গতিশীল করার পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের শেষে পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক, প্রতিবেদক ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানানো হয় এবং পত্রিকাটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পঞ্চগড়ে গণমাধ্যমের বিস্তারে রূপালী বাংলাদেশের এই উদ্যোগকে উপস্থিত সাংবাদিকরা স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট