1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

৫ আগস্টের গণমিছিল সফল করতে নরুন্দি বাজারে যুবদলের প্রস্তুতি সভা

জাহাঙ্গীর আলম, জামালপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম, জামালপুর প্রতিনিধি:
আগামী ৫ আগস্ট গণমিছিল সফল করার লক্ষ্যে আজ ৩ আগস্ট (সোমবার) জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজার যুবদল কার্যালয়ে তিনটি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক শফিকুর ইসলাম সজিব খান। তিনি বক্তব্যে বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আগামী ৫ আগস্টের গণমিছিল সর্বাত্মকভাবে সফল করতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকনুজ্জামান রনু এবং সঞ্চালনা করেন শফিকুল ইসলাম শফিক।
এ সময় তিনটি ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় গণমিছিলের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার, কর্মসূচি বাস্তবায়নের কৌশল এবং নেতাকর্মীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ৫ আগস্টের গণমিছিল সফল করতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট