1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

৩দিন পর ব্রহ্মপুত্রে নদীতে ভেসে উঠল লিমনের লাশ,৷

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ৩দিন পর লিমন মরদেহ উদ্ধার । বুধবার সকালে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নরুন্দি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পাড়ে দুই পুলিশ সদস্য হেঁটে যাচ্ছিলেন। এ সময় নদীর ধারে অবস্থান করা লিমন ও তার বন্ধু বাবু পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নদীতে ঝাঁপ দেওয়ার পর তারা চিৎকার শুরু করলে দুই পুলিশ সদস্য স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে উদ্ধার জন্য এগিয়ে যায় । এতে বাবুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিমন নদীর তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১১ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করলেও লিমনের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩দিন পর বুধবার সকালে ইটাইল ইউনিয়ন এলাকায় নদীর একটি ডেজার মেশিন পাইপের কাছে তার মরদেহ ভাসতে দেখা যায়।
খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
এদিকে লিমনের মৃত্যুকে ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, লিমনের বাবা জলিল একসময় এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতেন। মাদক নির্মূলে বিভিন্ন সময় তিনি প্রতিবাদও করেছেন। কিন্তু সময়ের পরিক্রমায় সেই জলিলই মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন৷ তবে
স্থানীয় সচেতন মহল বলছে, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। জলিলের পরিবারের এই করুণ পরিণতি তারই একটি বাস্তব উদাহরণ।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ৬ জুন জামতলী বাজার এলাকায় ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে আটক হন জলিল। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন বলে জানাযায়৷

এলাকাবাসীর অনেকেই মনে করছেন, যে মাদকের ভয়াবহ প্রভাব শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে দিতে পারে। একসময় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া জলিল আজ নিজেই মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার, আর তার একমাত্র সন্তান লিমনের মর্মান্তিক মৃত্যু সেই পরিবারের জন্য হয়ে উঠেছে এক করুণ ট্র্যাজেডি।
স্থানীয় এলাকার যুব সমাজের বক্তব্য দেন যুবনেতা নুরুল্লাহ বলছেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি। অন্যথায় এমন হৃদয়বিদারক ঘটনা আরও ঘটতে পারে।

মৃত লিমনের পরিবারের দাবি তার বাবাকে যেন সন্তানের লাশে জানাজারে উপস্থিত হতে পারে এবং শেষ বিদায় বেলা সন্তানের মুখ দেখতে পারে তার জন্য জামালপুর জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী৷

নরুন্দি তদন্ত কেন্দ্রর ইনচার্জ এ,টি,এম মাহমুদুল হক, পুলিশ পরিদর্শক (নিঃ) জানান আমি সংবাদ আর মাত্রই ঘটরস্থলে লাশ উদ্ধারের জন্য আমার অফিসারদের সাথে নিয়ে দ্রুত পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করি এবং লাশের সূরাত হাল রিপোর্ট তৈরি করার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট