1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

স্বপ্ন কুঁড়ি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শাহিন আলম, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

শাহিন আলম, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধি।

পবিত্র মাহে রমাদান উপলক্ষে স্বপ্ন কুঁড়ি ব্লাড ডোনার সোসাইটি-এর উদ্যোগে ২০২৬ ইং, শুক্রবার এক মানবিক ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম, সহ-পরিচালক আবুল মহসিন রায়হান, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, যুগ্ম বিষয়ক সম্পাদক জুম্মান আহমেদ এবং কার্যকরী সদস্যবৃন্দ— সুনেদ আহমেদ, আবু সুফিয়ান, ফেদাউর রহমান, মাহমুদুর রহমান ও উজ্জল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সেইভ পিপল সমাজ কল্যাণ সোসাইটি-এর প্রতিনিধি জাহিদ আহমেদ।
ইফতার বিতরণ শেষে মারকাযুল হিকমাহ ইন্টার ন্যাশনাল সিলেট-এ মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, মানবতার সেবায় ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট