1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ২ জেলে আটক

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- খুলনার কয়রায় সুন্দরবনের অভ্যন্তরে নিষিদ্ধ কীটনাশক ব্যবহার করে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুটি নৌকা, চার বোতল কীটনাশক, ৬৫ কেজি চিংড়ি মাছ ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
শনিবার সকালে সুন্দরবনের মাদারবাড়ি খালে অভিযান চালিয়ে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি টহল দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন কয়রা উপজেলার জোড়শিং গ্রামের আল মামুন ও মাসুম বিল্লাহ। বন বিভাগ সূত্রে জানা যায়, তারা সুন্দরবনের মাদারবাড়ি খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করেন।
অভিযানকালে জেলেদের ব্যবহৃত দুটি নৌকা, চার বোতল নিষিদ্ধ কীটনাশক, ৬৫ কেজি চিংড়ি মাছ এবং মাছ ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ জাল জব্দ করা হয়। বন কর্মকর্তারা জানান, সুন্দরবনের জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব ঝুঁকির মুখে পড়ে।
এ বিষয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার ও বনজ সম্পদ আহরণ রোধে বন বিভাগের নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট