1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সালুয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেলোয়ার হুসেনের ঘোষণা

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরের গ্রামাঞ্চলে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। হাট-বাজার, চায়ের আড্ডা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আসন্ন নির্বাচন। সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দোয়া, সমর্থন ও সহযোগিতা চাইছেন।
এরই ধারাবাহিকতায় কুলিয়ারচর উপজেলার ৬নং সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. দেলোয়ার হুসেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ডুমরাকান্দা বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনন্দ মিছিল করেন তিনি। মিছিল শেষে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা দেন হাজী মো. দেলোয়ার হুসেন।

প্রার্থিতা ঘোষণাকালে তিনি বলেন, আগামী শুক্রবার ডুমরাকান্দা বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের দোয়া নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় সালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ৬নং সালুয়া ইউনিয়নে বিএনপির অন্তত পাঁচজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীকে ইতোমধ্যে প্রচার-প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। দলীয় সমর্থন পাওয়ার আশায় সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সমর্থন আদায়েও তৎপর রয়েছেন।
তবে শেষ পর্যন্ত বিএনপির দলীয় সমর্থন বা মনোনয়ন কার ভাগ্যে জুটবে, তা এখনো স্পষ্ট নয়। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সম্ভাব্য প্রার্থী ও তাদের অনুসারীরা। স্থানীয়দের ধারণা, নির্বাচনের তফসিল ঘোষণা হলে সালুয়া ইউনিয়নের নির্বাচনী মাঠ আরও জমজমাট হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট