1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সরিষাবাড়ীতে ৩০২ জন প্রান্তিক শিশু ও পরিবারের মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা, মুরগি ও মুরগির ঘর বিতরণ 

মাসুদ রানা  জামালপুর প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

মাসুদ রানা  জামালপুর প্রতিনিধি :

সেবামূলক প্রতিষ্ঠান মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, সরিষাবাড়ীর আয়োজনে  দরিদ্র শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা, মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে।

বুধবার সরিষাবাড়ী পৌর সভার তাড়িয়াপাড়া এলাকায় সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয় এলাকায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন ব্যা ব্যাপ্টিষ্ট এইড-বিবিসিএফ-এর পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

সরিষাবাড়ী শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জিত বিশ্বাসের সঞ্চালনায় এবং উপদেষ্টা পাস্টর খোকন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এসব সামগ্রী বিতরণ করেন। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) জামাল উদ্দিন, সরিষাবাড়ী থানার ওসি  তদন্ত মনিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আলিম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কার্য নির্বাহী কমিটির সংগঠক আবুল হোসেন , দৈনিক কালবেলা পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি ইসমাইল হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম, রাইসুল ইসলাম খোকন, সমাজসেবক আব্দুল সালাম,ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সুলতান,শাহিনুর ইসলাম প্রমুখ ।

অনুষ্ঠান উপলক্ষে শিশুদের অংশগ্রহণে নৃত্যের তালে গান পরিবেশন করা হয়। পরে শিশু ও তাদের পরিবারের মাঝে স্কুল ব্যাগ, ছাতা, গাছের চারা, মুরগি ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে।

সেই সাথে দুপুরের খাবার হিসেবে চিকেন পোলাও বিতরণ করা হয়। 

এ সময় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী শিশু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট