
নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনকে কেন্দ্র করে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির-মনোনীত প্রার্থী হিসেবে আলোচনায়।
উঠে এসেছে বিএনপি নেত্রী মাসউদা আফরোজ শুচির নাম। দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূল পর্যায়ে শুচি কে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিএনপির রাজনৈতিক দুর্দিনে রাজপথে নেতাকর্মীদের নিয়ে সক্রিয় ভূমিকা রাখায় মাসউদা
আফরোজ শুচি ইতোমধ্যেই একজন ত্যাগি ও লড়াকু নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন বিএনপি’র নিতি নির্ধারক ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। এসিস্টের আমলে বিভিন্ন সময় দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে তিনি হেনস্তা লাঞ্ছিত ও চাপের মুখেও পড়েছেন বলে দাবি করেন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন। তবুও সংগঠনের কার্যক্রমে তার সম্পৃক্ততা ছিল এবং বর্তমান আছে ধারাবাহিক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির একাধিক
নেতাকর্মী জানান, শুচি কর্মীবান্ধব ও সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য মুখ। নিজ এলাকার পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়েও তার পরিচিতি রয়েছে বলে তারা উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত মহিলা আসনে দল যাকে মনোনয়ন দেবে, তার সাংগঠনিক দক্ষতা, গ্রহণযোগ্যতা ও অতীত
রাজনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হবে। এ ক্ষেত্রে মাসউদা আফরোজ শুচির নাম আলোচনায় থাকাটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। আজ দলীয়ভাবে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নেতাকর্মীদের সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-২
আসনের সংরক্ষিত মহিলা পদে মনোনয়ন ফরম উঠিয়েছেন শেষ পর্যন্ত তৃণমূল ও নেতাকর্মীরা আশাবাদী আমাদের মাঝে সংরক্ষিত আসনের দায়িত্ব নিয়ে আসবেন উত্তরবঙ্গের এই অগ্নিকন্যা। ফ্যাসিস্ট সরকারের আমলে ম্যাক্সিমাম নেতাকর্মীদের মামলা দেখভাল ও আর্থিক সহযোগিতা করেছেন চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায়।