1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ৫ ডিসেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে 

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ৫ ডিসেম্বর ২০২৬ ইং ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার লক্ষ্যে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় 

মঙ্গলবার  (১৫ সেপ্টেম্বর  ২০২৬) দুপুরে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজী আসাদুজ্জামান এর বাড়িতে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. আলফাজ উদ্দিন স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ ভান্ডারী এবং শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজী আসাদুজ্জামান  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী তাজ উদ্দিন আহমেদ )।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি  মোঃ সুমন প্রধান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাগর, কোষাধক্ষ্য মোঃ সিদ্দিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক কামাল পাশা, প্রচার সম্পাদক হুমায়ুন কবির,  উপস্থিত ছিলেন বাবুল,  খান, ও সাফিকুল ইসলাম সহ

 শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।

 মত বিনিময় সভার শুরুতে উপস্থিত সাংবাদিকরা ৫ ডিসেম্বর ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভিন্ন বিষয়ে  আলোচনা করেন এবং সিদ্ধান্ত হয় সমুদ্র সৈকত কক্সবাজারে  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে, এবং সংগঠনের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট