1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে লুৎফর রহমান মণ্ডলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় শ্রীপুর পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডে ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লুৎফর রহমান মণ্ডলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় এলাকাবাসীর মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।

গণসংযোগকালে লুৎফর রহমান মণ্ডল বলেন,
“অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাই একজন যোগ্য, সৎ ও নেতৃত্বগুণসম্পন্ন নেতা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে গাজীপুর-৩ আসন আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে। বিশেষ করে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন,
“জনগণের সমস্যা সমাধান এবং একটি প্রগতিশীল ও উন্নত সমাজ গড়তে অধ্যাপক বাচ্চুর ভাইএর নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।”

গণসংযোগ চলাকালে শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগণ ব্যাপক উৎসাহ প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থনের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট