1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের অর্থনৈতিক ফান্ড গঠনে একধাপ অগ্রগতি

মহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বুধবার (৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় অত্র কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন এসএনসি ব্লাড ডোনেশন ক্লাব-এর অর্থনৈতিক ফান্ড গঠনের উদ্যোগ আরও একধাপ এগিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ফান্ড গঠনে আর্থিক সহযোগিতা করেছেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান। এ সহযোগিতার মাধ্যমে ক্লাবটির মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়া এ উদ্যোগে সার্বিক সহযোগিতার জন্য শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
এসএনসি ব্লাড ডোনেশন ক্লাবের নেতৃবৃন্দ বলেন, অসহায় ও মুমূর্ষু রোগীদের জরুরি রক্তের চাহিদা পূরণে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। স্থায়ী অর্থনৈতিক ফান্ড গঠিত হলে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে। সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান, শুভানুধ্যায়ী ও সকল সচেতন নাগরিকের প্রতি এ মানবিক উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট