1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

রহনপুরে তরুণ উদ্দোক্তা তাঁতবস্ত্র ও হস্ত কুটির শিল্প মেলায় মানুষের উচ্ছাস প্রকাশ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তরুণ উদ্যোক্তা তাঁতবস্ত্র ও হস্ত কুটির শিল্প মেলা সাধারণ মানুষের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। দীর্ঘদিন পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এরকম তরুণ উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা সকাল ১০ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত চলমান থাকে। সাধারণ মানুষ সারাদিনের ক্লান্তি শেষে পরিবার নিয়ে মেলায় একটু আনন্দ উপভোগ করতে আসে। এই মেলায় অনেক কম দামে যাবতীয় আসবাবপত্র পাওয়া যাচ্ছে। এখানে বাচ্চাদের জন্য নাগরদোলা, ট্রেন, নৌকা সহ বিভিন্ন বিনোদন সরঞ্জাম রয়েছে। যার ফলে সাধারণ মানুষের এই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ ৩০ আগষ্ট রবিবার প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সময়সীমা বেধে দেওয়া হয়েছে। যার ফলে দূর দূরান্ত থেকে ছুটে আসা  দর্শনার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে।
সাধারণ দর্শনার্থীরা বলেন আমরা সারাদিন বিভিন্ন কাজ নিয়ে বাইরে বের হতে পারিনা,  ৫ টায় বের হয়ে মেলায় আসতে ৬ টা বেজে যায় কিন্তু এখানে এসে ভেতরে আমরা ঢুকতে পারিনি। প্রশাসন ও মেলা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ৬ টার সময় মেলা বন্ধ আপনারা সবাই বাসায় চলে যান। তিনারা জানান মেলা যেহেতু দীর্ঘদিন পর চালু হয়েছে তাই সময়সীমা রাত ১০ টা পর্যন্ত বাড়ানো হোক।
এ বিষয়ে মেলা কমিটির সাথে যোগাযোগ করা হলে ওরা জানান আমরা প্রশাসনের অনুমতি ক্রমে এই মেলা চালু করেছি। তিনারা আমাদের যেভাবে  সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সেভাবেই মেলা পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন প্রশাসন যদি আমাদের অনুমতি দেয় আমরা ১০ টা পর্যন্ত মেলা চালু করব রাখতে আমাদের সমস্যা নাই।
এই বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব জিল্লুর রহমান বলেন,  দেশে চলমান বিদ্যুৎ সমস্যার জন্য ও রাতে দুরবর্তী এলাকার মানুষের বাসায় ফিরতে সমস্যার কারনে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সময়সীমা করা হয়েছে। তিনি আরো বলেন এলাকার ব্যবসায়ী গণ ৩ দফায় স্মারক লিপি দিয়েছেন মেলা বন্ধ করে দেওয়ার জন্য। এখানে বাইরে থেকে মেলা কমিটি এসেছে বাণিজ্য করতে যার ফলে এলাকার ব্যবসায়ী দের ক্ষতি সাধন হচ্ছে তিনি এমনটাই দাবি করেন।
মেলায় ঘুরতে আসা সাধারণ মানুষের চাওয়া এখানে দীর্ঘদিন পর মেলা চালু হয়েছে। যার ফলে পরিবার নিয়ে এখানে কিছুক্ষণ আনন্দঘন পরিবেশে ঘুরাঘুরি করা হয়। তিনারা আরো বলেন এই মেলা যেহেতু শুরু হয়েছে এটা চালু থাকুক এবং সময়সীমা কিছুটা বাড়ানো হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট