1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

যেকোনো মুহূর্তে বিলীন হতে পারে পুরো গ্রাম! জুঁইদণ্ডীতে বেড়িবাঁধে ভয়াবহ ফাটল।

নিজস্ব প্রতিবেদক: আবুল কাশেম চট্টগ্রাম।
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আবুল কাশেম চট্টগ্রাম।

আনোয়ারা উপজেলার উপকূলীয় জুঁইদণ্ডী ইউনিয়নে শঙ্খ নদীর তীররক্ষা বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। নদীর তীব্র স্রোতে বাঁধের বড় একটি অংশ ধসে নদীগর্ভে চলে যাচ্ছে। এতে যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেড়িবাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও স্থায়ীভাবে সংস্কার বা মেরামতের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে চোখের সামনেই উপকূলবাসীর একমাত্র রক্ষাকবচ এই বাঁধের মাটি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
বাঁধটি ভেঙে গেলে জোয়ারের পানিতে ফসলি জমি, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা প্লাবিত হওয়ার পাশাপাশি শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়তে পারে। একই সঙ্গে কৃষিজমি ও স্থানীয় মানুষের সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা বলেন, “আর কত লোকসান হলে এখানে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে? চোখের সামনে বাঁধ ভেঙে নদীতে চলে যাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্যোগের মুখে পড়তে হবে।”
এ অবস্থায় শঙ্খ নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ বাঁধের অংশ দ্রুত সংস্কার এবং দীর্ঘমেয়াদি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন জুঁইদণ্ডী ইউনিয়নের বাসিন্দারা।
জানমাল ও কৃষিজমি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও জরুরি পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট