1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জামালপুর | ১১ মে, ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা দিয়ে গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে জামালপুরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জামালপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে স্থানীয় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন। তারা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত একটি জনগোষ্ঠী, যারা দেশের স্বাস্থ্যসেবা খাতে ওষুধ শিল্পের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজে তাদের ঢালাওভাবে ‘দালাল’ আখ্যা দিয়ে যে গণগ্রেপ্তার চালানো হয়েছে, তা অত্যন্ত অপমানজনক এবং মৌলিক অধিকারের পরিপন্থী।
বক্তারা আরও অভিযোগ করেন, এই ধরনের হয়রানির ফলে দেশজুড়ে কর্মরত হাজার হাজার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং এই সম্মানজনক পেশার বিরুদ্ধে আনা মিথ্যা তকমা প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত কয়েক শতাধিক রিপ্রেজেন্টেটিভ ও মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট