1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

মাহাতা ৫নং ওয়ার্ডে আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি

আনোয়ারা উপজেলার মাহাতা ৫নং ওয়ার্ডে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের নির্বাচনী অফিস আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ফিতা কাটেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোজাম্মেল হক (ভিপি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন পরৈকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হাসান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও পরৈকোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহাজান মিয়া, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ ফারুক, মাহাতা ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী, ওষখাইন ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন মাহাতা ৫নং ওয়ার্ড বিএনপির নেতা হাজী মফজল আহমদ, মোঃ আব্দুল আজিজ, মোঃ জাফর, মোঃ মনির আহমদ, মোঃ ইছুপ, যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর, মোঃ নুরুল আবছার, মোঃ সোহেল, মোঃ আরমান উদ্দিন, মোঃ এনামুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট