1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকারে এগিয়ে চলেছেন মোহাম্মদ মামুন মিয়া

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

আসন্ন ১ নং মাওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১ নং মাওনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মামুন মিয়া। একটি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন এবং ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এলাকার গরিব, দুঃখী ও অসহায় মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত মোহাম্মদ মামুন মিয়া দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সুখে-দুঃখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার কারণেই তিনি আজ এলাকাবাসীর কাছে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য মুখ।

স্থানীয় ভোটাররা জানান, সততা, মানবিকতা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন মোহাম্মদ মামুন মিয়া। তারা বিশ্বাস করেন, নির্বাচিত হলে তিনি ৮ নং ওয়ার্ডকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

প্রতিদিন বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে তিনি ভোটারদের কাছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

মোহাম্মদ মামুন মিয়া সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন,
“আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে সবসময় পাশে থাকতে চাই। আপনাদের সমর্থন পেলে ৮ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”

প্রচারণায়: ৮ নং ওয়ার্ডবাসী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট