1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

মাওনা হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়ক নিরাপদ রাখতে মাওনা হাইওয়ে পুলিশের বিশেষ সভা অনুষ্ঠিত

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত ও মহাসড়ক দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং বন্ধ এবং হকার উচ্ছেদে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের উদ্যোগে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্যে রাখেন- গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় তিনি বলেন,ঈদকে সামনে রেখে লাখো মানুষ এই মহাসড়ক ব্যবহার করবে। কোনোভাবেই মহাসড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। মাওনা চৌরাস্তা যানজটমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন,মহাসড়কে অবৈধ স্ট্যান্ড, যত্রতত্র গাড়ি থামানো এবং হকারদের কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। ঈদের আগে এসব নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন , শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুইঁয়া। সভায় আরও বক্তব্য দেন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ, মাওনা হাইওয়ে থানার ওসি মো. কামরুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাওনা চৌরাস্তার আশপাশে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট বসানো, অপরিকল্পিত পার্কিং এবং যত্রতত্র যানবাহন থামানোর কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

সভা শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে মহাসড়কের পাশে যাতে কোনো অস্থায়ী পশুর হাট বা অবৈধ বাজার গড়ে উঠতে না পারে, সেদিকেও সার্বক্ষণিক নজরদারির কথা জানিয়েছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট