
মোঃ ইব্রাহিম খলিলঃ
ময়মনসিংহ সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) সদর সড়ক শাখার দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী আমান উল্লাহ’র বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।
তিনি ময়মনসিংহ ডিভিশনের অধীনে সদর সড়ক শাখায় উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে যোগদানের পর থেকেই নানা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, ভুয়া ইস্টিমেট, বিল-ভাউচার জালিয়াতি এবং ঠিকাদারদের সঙ্গে আঁতাতের মাধ্যমে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগে আলোচিত হয়ে উঠেছে।
একই কর্মস্থলে প্রায় তিন বছর সময় দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তার বদলির আদেশ জারি হলেও এখনো তিনি বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন। যেন পূর্বসূরিদের রেখে যাওয়া শাসনভার—সেই প্রথাই অনুসরণ করছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, চলতি অর্থ বছর জুন ক্লোজিংয়ের হিসাব-নিকাশকে কেন্দ্র করে নানা ধোঁয়াশা সৃষ্টি করে নিজের অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো ধামাচাপা দিয়ে এবং চলমান অর্থ বছরের সমাপ্ত সময়ে নানা প্রকার অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করছেন তিনি। এ কারণেই এখনো কর্মস্থলে বহাল রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সিন্ডিকেট তৈয়ারী করে তিনি
বিগত সময়ে সড়ক ও জনপদ ডিভিশনের অধীনে উপবিভাগ সদর সড়ক শাখার আওতাধীন বিভিন্ন সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার ও মেরামতের নামে নামমাত্র কাজ দেখিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ টাকার মালিক বনে গেছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
তার এসব অনিয়ম ও দুর্নীতির কর্মকাণ্ড নিয়ে একাধিকবার আলোচনা-সমালোচনা হলেও তিনি থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে।
তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ ও অন্যান্য অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সংস্থা সমুহের হস্তক্ষেপ কামনা করেছেন সুশীল সমাজের ব্যক্তিবর্গগণ।
দূর্নীতিবাজদের বিরুদ্ধ দেশের প্রচলিত আইনে তদন্ত কমিটি গঠন করে সুস্থ তদন্ত করলে আরো চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন হবে।
(ধারাবাহিক আসছে…….)