1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

ভোটগণনার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগণনা ও আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (সকাল সাড়ে ১১টার দিকে) এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে ভোটার ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সরেজমিনে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ভোটগ্রহণ চলাকালেই নির্ধারিত ফলাফল শিটে প্রিজাইডিং কর্মকর্তা নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল দিয়ে রাখেন। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও তাতে স্বাক্ষর করার নিয়ম রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে সময় লাগে এবং অনেক সময় সময় সংকট দেখা দেয়। কাজের সুবিধা ও সময় সাশ্রয়ের চিন্তা থেকেই তিনি আগেই স্বাক্ষর করে রেখেছেন। তবে এটি নিয়মসম্মত কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান।
এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন বলেন, ভোটগণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য দ্রুত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট