1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

কার্যনিবাহী সম্পাদক মোছাঃ আছমা আক্তার আখি,
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি,

‎বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পঞ্চগড় জেলা সফর উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রফেসর ডাঃ সৈয়দ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল রাজা, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক রাহুল সেন।

‎সভায় সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ পঞ্চগড় জেলা শাখার সভাপতি ডাঃ মো. খালেদ তৌহিদ পুলক।

‎মতবিনিময় সভায় পঞ্চগড় জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা খাতে বিদ্যমান সমস্যা, আইনগত বিষয়, পরিবেশ ও মাদকবিরোধী সচেতনতা, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং কেন্দ্রীয় ও জেলা কমিটির সমন্বয়ে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎এ সময় জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট