1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌরসভার উদ্যোগে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌরসভার উদ্যোগে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমীর মোঃ ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ ইয়াহ্ইয়া খালেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা রইস উদ্দিন, পৌরসভা শাখার নায়েবে আমীর ডা. মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ মোবারক হোসেন।
আলোচনা সভায় ২৮ অক্টোবরের ঘটনাবলি স্মরণ করে বক্তব্য দেওয়া হয়। পরে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট