
মোঃ তোতা মিয়া পঞ্চগড়
পঞ্চগড় : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে প্রতিবাদ মিছিল করেছে জেলা যুবদল।
আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।
প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
প্রতিবাদ মিছিল জেলা যুবদল,সদর উপজেলা যুবদল,পৌর যুবদল,, সেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু ,পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, সাধারণ সম্পাদক রাজিউল করিম রাজু, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম সাধারণ সম্পাদক মজাহার হোসেন ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ প্রমুখ।