1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বদলগাছীতে স্বামীকে বাঁচাতে পানিতে ঝাঁপ, প্রাণ গেল স্ত্রীসহ দুজনের

মোঃ আবু হানিফ,বদলগাছী উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মোঃ আবু হানিফ,বদলগাছী উপজেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়িতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কার্তিকাহার গ্রামের শাহীন হোসেনের মেয়ে সুমাইয়া (১৬) এবং মেহেরপুর জেলার গাংনী থানার বেড়বাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম ও সুমাইয়া প্রায় ছয়-সাত মাস আগে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত ২৫ জুলাই তারা সুমাইয়ার বাবার বাড়ি কার্তিকাহার গ্রামে বেড়াতে আসেন।

রোববার দুপুরে বাড়ির পাশের একটি খাড়িতে গ্রামের কয়েকজন যুবককে গোসল করতে দেখে নুর ইসলামও গোসল করার জন্য পানিতে নামেন। একপর্যায়ে তিনি পানির নিচে তলিয়ে গেলে তাকে উদ্ধারের জন্য স্ত্রী সুমাইয়াও পানিতে নামেন। পরে দুজনকেই পানির নিচে তলিয়ে যেতে দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

পরে স্থানীয়রা স্বামী-স্ত্রী দুজনকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট