1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার, নিলক্ষীয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল ইসলাম রঞ্জু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মনজুরুল ইসলাম, ধানুয়া কামালপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার কায়সার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।
এছাড়া সভায় মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি. এম. ফাতিউল ইসলাম বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় চোরাচালান প্রতিরোধ, পৌর এলাকার যানজট নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নিষিদ্ধ চায়না রিংজাল ব্যবহার বন্ধ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ, অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ এবং মাদক বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট