1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বকশীগঞ্জে অভিযানে ৫০ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রশাসনের অভিযানে একটি দোকান থেকে ৫০ লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের দাম্বুল মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে গোয়েন্দা সংস্থা এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আইরমারী গ্রামের সোলায়মানের দোকান থেকে অবৈধভাবে মজুত রাখা ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। চলমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে এসব ডিজেল মজুত করা হয়েছিল বলে জানা যায়।

এ ঘটনায় দোকান মালিক সোলায়মানকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।

পরে উদ্ধারকৃত ডিজেল ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট