
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
দীর্ঘ প্রবাস জীবন শেষে নিজ এলাকায় ফিরে স্থানীয় মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন কাতার প্রবাসী সাইফুল ইসলাম খোকন।
শনিবার বিকেল ৫টায় ঝালকাঠির কীর্তিপাশা মোড় সংলগ্ন নিজ বাড়িতে পৌঁছালে এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানাতে ভিড় করেন। প্রবাস জীবনের দীর্ঘ সময় পর নিজ এলাকায় ফিরে সবার ভালোবাসায় আপ্লুত হন সাইফুল ইসলাম খোকন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানান, এলাকাবাসী চাইলে আগামী পৌর নির্বাচনে ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হতে প্রস্তুত রয়েছেন।
সাইফুল ইসলাম খোকন বলেন, “দীর্ঘ বিশ বছর প্রবাস জীবনের ইতি টেনে এখন এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। এলাকাবাসী যদি আমাকে সুযোগ দেন, তাহলে ৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।”
এসময় স্থানীয়রা তার সামাজিক কর্মকাণ্ড ও এলাকার উন্নয়নে কাজ করার আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানান।