1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

পোরশায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পোরশা থানাধীন ৪ নম্বর গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশের একটি দল দেওনাপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয়ের অভিযোগে মো. বেলাল হোসেন (৩৭), পিতা- মৃত ছবের আলী, মাতা- মোছা. মমতাজ বেগম, সাং- গাঙ্গুরিয়া (দেওনাপাড়া), থানা- পোরশা, জেলা- নওগাঁকে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট