1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

পোরশায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (৩ জুন) নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে দুপুর সাড়ে ১টার দিকে পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের সালাম চৌধুরীর আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির সময় আল আমিন (১৯) ও মেহেদী হাসানকে (২০) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আল আমিন উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের সেতাবুরের ছেলে এবং মেহেদী হাসান বিষ্ণুপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিতপুর কপালীর মোড় এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মাদক বিক্রির সময় তসলিম (৩৭) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
তসলিম কপালীর মোড় এলাকার মনোয়ার হোসেন মনু ওরফে বশিরের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগে ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
পোরশা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট