1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মিছিল ও শোডাউন

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন করেছে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পৃথক স্থান থেকে এসব কর্মসূচি পালন করা হয়।

বিকেল সাড়ে ৫টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবুর নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এরপর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমানের নেতৃত্বে শহরের সাধনার মোড় থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এদিকে, বিকেল ৪টার দিকে জেলা যুবদলের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ সড়ক থেকে শুরু হওয়া শোডাউনটি শহর ও শহরতলীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোডাউনে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান।

কর্মসূচিতে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট