1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নাচোল উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৩ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব সফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ নং সদর ইউনিয়ন সহ সকল মুসলিম উম্মাহ দেশবাসিকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদের মোবারকবাদ ঈদ মোবারক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর—আনন্দ হাসি খুশি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে। এই ঈদ আমাদের শেখায় সংযম, ত্যাগ ও মানবতার প্রকৃত মূল্যবোধ।”

তিনি আরও উল্লেখ করেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল স্তরের মানুষ সেই আনন্দে সামিল হতে পারে। তাই আসুন, আমরা সবাই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেই।”

সফিকুল ইসলাম আরো বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত জরুরি। ঈদের এই পবিত্র ধর্মীয় বন্ধন আমাদের মাঝে নতুন করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করুক—এই কামনা করছি।”
চেয়ারম্যান ৩ নং সদর ইউনিয়ন সহ নাচোল উপজেলা বাসির সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ। আমাদের প্রিয় মাতৃভূমি এগিয়ে যাক উন্নয়ন ও অগ্রগতির পথে।”

পরিশেষে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট