
নিজস্ব প্রতিবেদক ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী সহ সকল শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এম মজিদুল হক।
তিনি ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক অনাবিল আনন্দের উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা।
এই পবিত্র দিনে আমরা য্যানো সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং মানবতার কল্যাণে কাজ করি।”
তিনি আরও বলেন, “যে সকল মুমিনগণ আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ রেখে সিয়াম সাধনা করেছেন সে সকল ভাই-বোনদের প্রতি আমার আহ্বান—সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও সমাজের কল্যাণে বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
এম মজিদুল হক বলেন দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।