1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার।

চট্টগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে 

মোঃ মহিউদ্দিন টিপু (৩৯) নামে এক কৃষকের তিনটি গরু চুরি হয়েছে। চুরি ঘটনায় থানায় অভিযোগ হলে উল্টো হয়রানি শিকার হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে।পটিয়া থানার অভিযোগ বিস্তারিত হুবহু তুলে ধরা হয়েছে। জানা যায় নাইখাইন, দেওয়ান আলী সাদার পাড়া,আবু সৈয়দের বাড়ি, ৫নং ওয়ার্ড, জঙ্গলখাইন ইউপি থানা- পটিয়া জেলা-চট্টগ্রাম।বিবাদী : অজ্ঞাতনামা। ঘটনার তারিখ ও সময় : অদ্য ১৪/০৪/২৬ ইং রাত অনুমান ০২:০০ ঘটিকা হইতে ০২:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় |ঘটনাস্থল  পটিয়া থানাধীন জঙ্গলখাইন ইউপি, ৫নং ওয়ার্ড, নাইখাইন, দেওয়ান আলী সানার পাড়াস্থ

বাদীর বসত বাড়ির উত্তর পূর্ব পাশের গোয়ালঘর। আমি নিম্নস্বাক্ষরকারী এই মর্মে থানায় হাজির হইয়া অভিযোগ দায়ের করিতেছি যে, আমি একজন কৃষক হই। আমার ৬টি গরু আছে। আমি আমার গরু গুলো আমার বাড়ির আঙ্গীনাস্থ গোয়ালঘরে লালন পালন করে আসিতেছি। এমতাবস্থায় আমি অদ্য ১৪/০৪/২৬ ইং রাত অনুমান ০২:০০ ঘটিকার সময় আমার গোয়ালঘরে থাকা গরু গুলো দেখাশুনা করা শেষে নিজ ঘরে এসে ঘুমিয়ে পড়ি। উক্ত ঘটনার আনুমানিক ৩০ মিনিট পর অথাৎ অদ্য ১৪/০৪/২৬ ইং রাত অনুমান ০২:৩০ ঘটিকার সময় আমি আমার বসত বাড়ির আঙ্গীনাস্থ গোয়াল ঘরে যাইয়া দেখিতে পাই যে, আমার গোয়াল ঘরে থাকা ৩টি ষাড় গরু ( ০১টি সাদা কালো রংয়ের দেশী ষাড়, উচ্চতা অনুমান ০৫ ফুট, লম্বা অনুমান

০৭ ফুট, ০১টি লাল রংয়ের শাহীওয়াল জাতের ষাড়, উচ্চতা অনুমান ০৪ ফুট, লম্বা অনুমান ০৬ ফুট,০১টি কালো রংয়ের ফিজিয়ান জাতের ষাড়, উচ্চতা অনুমান ০৪ ফুট, লম্বা অনুমান ০৬ ফুট) মূল্য অনুমান ৩,৫০,০০০/- টাকা নাই। তাৎক্ষনিক আমি আমার আশপাশের প্রতিবেশীগনকে জানাই। কিন্তু বর্ণিত ঘটনা সংক্রান্তে কেউ কিছু জানে না মর্মে আমাকে জানান। এমতাবস্থায় আমি ধারনা করিতেছি যে, অজ্ঞাতানামা

চোর/চোরের দল  অদ্য ১৪/০৪/২৬ ইং রাত অনুমান ০২:০০ ঘটিকা হইতে ০২:৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় ঘটনাস্থল পটিয়া থানাধীন জঙ্গলখাইন ইউপি, ৫নং ওয়ার্ড, নাইখাইন, দেওয়ান আলী সাদার পাড়াস্থ আমার বসত বাড়ির উত্তর পূর্ব পাশের গোয়লঘর হইতে আমার বর্ণিত ৩টি ষাড় গরু চুরি করে নিয়ে

গিয়েছে। অতএব, মহোদয় উপরোক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সদয় মর্জি হয় । নিবেদক মহিউদ্দীন(মোঃ মহিউদ্দিন টিপু)মোবাইল নং-01752-221251।  এবিষয়ে গরু চুরি হওয়ার পর কৃষক থানায় অভিযোগ দায়ে করলে কৃষককের আরেক বড় ভাই আবু সৈয়দ কে আওয়ামী লীগ টেগ লাগিয়ে নানানভাবে হয়রানি করে গরু চুরি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান ভুক্তভোগী আবু সৈয়দ এর অভিযোগ।  আবু সৈয়দ জানান, আমি সাধারণ কৃষক রাজনীতি বুঝিনা, কিন্তু একটি স্বার্থনেশি মহল আমাদের পরিবারের গরু চুরি হওয়ায় থানায় অভিযোগ দায়ে করলে উল্টো আমাদের আওয়ামী লীগ টেগ দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে।  আমি এ বিষয়ে উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট