1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী শাখাওয়াত হোসাইন হিরু ফুটবল মার্কা ভোট প্রার্থনা করে ব্যাপক গনসংযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম ১২ (পটিয়া) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী
ডা: শাখাওয়াত হোসাইন হিরু ফুটবল
মার্কা ভোট প্রার্থনা করে ব্যাপক গনসংযোগ করেন। ৩০ জানুয়ারি শুক্রবার জুমার নামাজ আদায় করে
পটিয়া পৌর সদর সহ বিভিন্ন গুরত্বপূর্ণ স্পটে ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় ডা. শাখাওয়াত হোসাইন হিরু বলেন,
আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে পটিয়াকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ শান্তিতে বসবাস করবে, তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং নাগরিক সেবা হবে সহজ ও দুর্নীতিমুক্ত। চাকরিচ্যুত ব্যাংকারদের পাশে দাড়াব,

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পটিয়া নানা সমস্যায় জর্জরিত, জলাবদ্ধতা, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নির্বাচিত হলে তিনি পটিয়াবাসীকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমি কথা নয়, কাজের মাধ্যমে পরিবর্তন আনতে চাই, একজন সৎ, শিক্ষিত ও মানবিক নেতৃত্বই পটিয়ার উন্নয়নে সবচেয়ে বেশি প্রয়োজন। গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে স্থানীয় সমাজকর্মী, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট