1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

পঞ্চগড় বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে নবনিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম.এ.মজিদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত,

নিজেস্ব প্রতিবেদন,
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদন,

নতুন পঞ্চগড় বিনির্মাণের লক্ষ্যে পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে পঞ্চগড় জেলা পরিষদ। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম.এ.মজিদ।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার চ্যানেল আই প্রতিনিধি এ রহমান মুকুল।সাজ্জদুর রহমান সাজ্জাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি সফিকুল ইসলাম সফিক,দেশ রপান্তর পত্রিকার প্রতিনিধি শহীদুল ইসলাম,দৈনিক খবরের প্রতিনিধি কামরুল ইসলাম কামু, এখন টিভির প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক করতোয়ার প্রতিনিধি সামসুউদ্দীন চৌধুরী কালাম,চ্যানেল ২৪ ফর এর প্রতিনিধি এ হোসেন রায়হান, দৈনিক খবরপত্র পত্রিকার পঞ্চগড় স্টাফ রিপোর্টার আব্দুর রহিম, পঞ্চগড় জেলার দৈনিক লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক ঢাকার ডাক পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি সহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম.এ. মজিদ নতুন পঞ্চগড় বিনির্মাণের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন।এর আগে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এম.এ.মজিদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পঞ্চগড় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট