1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

পঞ্চগড় ধাক্কামারা আশ্রয়ণ প্রকল্পে দুইটি সরকারি টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে 

পঞ্চগড় প্রতিনিধি 
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড় ৮ নং ধাক্কামারা ইউনিয়নের টেংগনমারী আশ্রয়ণ প্রকল্পের বাড়ি থেকে দুইটি টিউবওয়েল চুরি করেছে  মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী  আব্দুল হক, এর ছেলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী মোঃ জাহিদ (১৯), অনুসন্ধানে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলা কর্তৃপক্ষ সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে স্বজন প্রীতির মাধ্যমে সরকারি কর্মকর্তা এভিনিউ এর সুপারিশে ফার্স্টক্লাস মাদক ব্যবসায়ী জায়েদা পরিবারকে ধাক্কামারা টেংগনমারী এলাকায় অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পে ভুয়া ঠিকানা ও ভুয়া কাগজপত্র দেখিয়ে মাদক ব্যবসায়ী জায়েদা পরিবারকে প্রকল্পের বাড়ি দেয়া।

 সেখানে কিছু দিন বসবাস করতে না করতে তারা বাব ছেলে মাদক ব্যবসা শুরু করে এবং নিজেরাও মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে একপর্যায়ে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শহিদুল ইসলামের মাথা ফাটিয়ে রক্তাক্ত করে সহ পরিবারে পালিয়ে যায়। এক বছর পর আবার ঘুরে আসে আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে। আবার তারা শুরু করে পূর্বের ন্যায় কর্মকাণ্ড গত এক সপ্তাহ পূর্বে জায়েদার ছেলে মোঃ জহিদ, আশ্রয়ণ প্রকল্পের সরকারি দুইটি টিউবওয়েল চুরি করে নিয়ে যায় এবং আশ্রয়ণ প্রকল্পের ঘরের ভেতরের দরজা ভেঙ্গে রাখে চুরি করে নিয়ে যাওয়ার জন্য।

 অন্যদিকে জায়েদা, ও তার স্বামী আব্দুল হক, সরকারি বাড়ি বিক্রি করার জন্য স্থানীয় মেম্বার মোঃ সাইদুল ইসলাম,কে বলে ৫০ হাজার টাকা দিয়ে ঘর বিক্রি করে দিতে। মেম্বার সাইদুল ইসলাম তার কথা মতে ঘর বিক্রির কাজে উঠে পড়ে লেগে যায় এবং একপ্রকার দরদাম ঠিক করে। তারই প্রেক্ষিতে স্থানীয় ভূমিহীন রশিদুল ইসলাম জানতে পেরে সাংবাদিককে অবগত করে।

সাংবাদিকরা উপজেলা প্রশাসন কর্তি পক্ষকে বিষয়টি জানান। কিন্তু এ পর্যন্ত মেম্বার সাইদুল ইসলাম এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। মেম্বার সাইদুল ইসলাম ,এখনো ঘর বিক্রির কাজে নিয়োজিত রয়েছে সে বিভিন্ন জায়গায় ঘর বিক্রি করার জন্য কাস্টমার খুঁজে বেড়াচ্ছে। স্থানীয় সুশীল সমাজের দাবি সাইদুল ইসলাম মেম্বার হওয়ার পর অনেক অনিয়মদূর্নীতি করেছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার ও কমিশনার ভূমি কে অবগত করলে তারা বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট