1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

পঞ্চগড় জেলা প্রতিনিধি দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক আছমা আক্তারের পিতার ইন্তেকাল। 

মোঃ তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি 

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমী বাইবোনা মোর খেয়া তরী এই ঘাটে গো,,, চুকিয়ে দিব লেনাদেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। কাছাকাছির কেউ কাঁদিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলে রবীন্দ্র সংগীতের এই গানটি খুব মনে পড়ে।

পঞ্চগড়ের এক মাত্র নারী  সহকর্মী ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আছমা আক্তার আঁখির পিতা  আক্কাস মিয়া, হঠাৎ পর পর দুইটি স্টক করেন দীর্ঘ ১ মাস চিকিৎসার পর গত কাল  চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমানিক ৬ টা ৩০ মিনিটের সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

 মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৪৫), বছর তার গ্ৰামের বাসা পঞ্চগড় ১ নং অমর খানা ইউনিয়নের সোনারবান এলাকায়। সেখানে তাদের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফনের কাজ সম্পন্ন করা হয়। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন। এছাড়াও তাদের পরিবার থেকে জানা যায় মৃত আক্কাস মিয়া,এর বাবা মা দুজনেই এখনো বেঁচে আছেন সেই তুলনায় বলা যেতে পারে আক্কাস মিয়ার অকালে মৃত্যু হয়েছে।

আক্কাস মিয়ার স্ত্রী মোছাঃ শাহানাজ পারভিন বিউটি, তিনি বেশ কয়েক বার পঞ্চগড় ১ নং অমর খানা ইউনিয়নের মহীলা ইউপি সদস্য ছিলেন নিষ্ঠার সাথে এলাকার মানুষের সেবা করে গেছেন। এখনো এলাকার মানুষ তাকে আবার ইউপি সদস্য হীসেবে দেখতে চায়। কিন্তু  তিনি অসুস্থ থাকার কারণে আর দায়িত্ব বহন করতে পারবেন না বলে জানান এই সাবেক ইউপি সদস্য শাহানাজ পারভিন বিউটি। তিনি সবার কাছে তার স্বামী  আক্কাস মিয়ার জন্য  দোয়া কামনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট