1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

পঞ্চগড় কর্তৃপক্ষকে অবগত করেও বন্ধ হলোনা শ্রমিক বিহীন পাথর বালু উত্তোলন 

পঞ্চগড় প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড় সদরের নলকুড়া করতোয়া নদী,অমরখানা তালমা নদী সহ বিভিন্ন নদী থেকে শ্রমিক বিহীন পাওয়ার ট্রলি ও মহেন্দ্র লাগিয়ে শ্রমিক বিহীন ভিন্ন কৌশলে পাথর বালু উত্তোলনের মহোৎসব চলছে। সরেজমিনে গিয়ে দেখা মিলে এসব অবৈধ কার্যক্রম।

কিন্তু ভাববার বিষয় পঞ্চগড় ভূমি অফিস কর্তৃপক্ষকে একাধিক বার অবগত করেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। বরং আরো বৃদ্ধি পেয়েছে এসব অবৈধ কার্যক্রম। স্থানীয়রা জানান এরা যেভাবে মেশিন দিয়ে গভীর গর্ত করে পাথর বালু উত্তোলন করছে এতে করে বর্ষা মৌসুমে কৃষকের ফসলি জমি ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাবে।

অন্যদিকে এভাবে পাথর বালু উত্তোলনের জন্য নদী গুলোর সুন্দর নাব্যতা হারিয়ে যাচ্ছে। কোথাও গভীর গর্ত আবার কথাও বালুর চড়ে পরিনত হচ্ছে।সময় মত এসব কার্যক্রমের বিরুদ্ধে  ব্যবস্থা না নিলে মানুষের দুর্ভোগ পোহাতে হবে। এসব গহীন গর্তে সাঁতার না জানা ব্যক্তিরা পড়ে জীবন নাশের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

কিছুদিন পূর্বে বোদা করতোয়া নদীর এসব গর্তে পরে এক যুবকের মৃত্যু হয়েছে। তাই সময় থাকতে এসব অবৈধ কার্যক্রম বন্ধ করা উচিত উপজেলা প্রশাসন কর্তিপক্ষর। এবিষয়ে পঞ্চগড় সহকারী কমিশনার ভূমি কে বিষয়টি একাধিক বার মোবাইলে অবৈধ কর্মকান্ড ভিডিও চিত্র পাঠানো হলেও কোনো পদক্ষেপ নেন নাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট