
নিজস্ব প্রতিবেদক তোতা মিয়া
পঞ্চগড়ে তিনদিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের বারুনী স্নান মেলা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী নদীর উত্তর স্রোতে তাদের এই স্নান হয়ে থাকে স্নানের সময় দেখা গেছে পুরুষেরা মাথা নেড়ে করে উত্তর স্রোতে গোসল করে তাদের প্রভুর কাছে জীবনের গুনাহ জন্য ক্ষমা ক্ষমা প্রার্থনা করেন। ঠিক একই ভাবে নারীরাও পদ্মার আড়ালে নদীর উত্তর স্রোতে স্নান করে তাদের ভগবানের কাছে জীবনের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিন দিন ব্যাপী এই স্নান উৎসব চলতে থাকে। জেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ সকলেই এসে ভিড় জমান স্নান মেলায়। মেলায় রয়েছে বিনোদন মূলক সার্কাস, মোটরসাইকেল চালনা, নাগরদোলা,সহ নানান আয়োজন। এছাড়াও কেনাকাটার জন্য রয়েছে বহু প্রকার সামগ্রী। যেমন পরিবারে ব্যবহার করার জন্য কাঠ দিয়ে তৈরি ছাম, গাহিন, লোহার তৈরি সামগ্রী ছাড়াও রয়েছে নানান মুখোরুচক খাবার দোকান। এছাড়াও মেলা কমিটির পক্ষ থেকে জানা যায় যদিও হিন্দু সম্প্রদায়ের জন্য মেলাটি সরকারিভাবে সময় নির্ধারণ করা হয়েছে তিন দিনব্যাপী কিন্তু মেলাটি চলবে আরো ১২ দিন পর্যন্ত।