1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

পঞ্চগড়ে প্রবাসীর জমি জবরদখল ও সাড়ে ১৩ লাখ টাকার গাছ কর্তন করে আত্মসাতের অভিযোগ,

কার্যনিবাহী সম্পাদক, নিজেস্ব প্রতিবেদ,
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

কার্যনিবাহী সম্পাদক, নিজেস্ব প্রতিবেদ,

অভিযোগ সূত্রে জানা যায় পঞ্চগড় বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের খানপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোঃ রফিকুল ইসলাম এর
জমি জবরদখল ও ৯০ টি বড় কাঁঠাল গাছ, যার বর্তমান বাজার মুল্য সাড়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে একই গ্রামের বাসিন্দা মোঃ সাদেক হোসেন এর বিরুদ্ধে। সরে জমিনে গিয়ে জানা যায় মোঃ সাদেক হোসেন, তিনি একজন মামলা বাজ ভূমিদস্যু, তিনি প্রায় মানুষের জমি দখল করে এবং গুন্ডাবাহিনী দিয়ে ইতিপূর্বে মোঃ সাদেক হোসেন, এলাকার লোকজনের উপর হামলা করান বলে স্থানীয়রা জানিয়েছেন। তার অত্যাচার এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তার এহেন কর্মকাণ্ডের জন্য একাধিক এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে এ বিষয়ের কর্তৃপক্ষের কাছে সুবিচার এর দাবি জানান যাতে করে ভবিষ্যতে মোঃ সাদেক হোসেন এলাকায় এ ধরনের অন্যায় অত্যাচার করতে না পারে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত জমির মালিক সৌদি প্রবাসী মোঃ রফিকুল ইসলাম বেংহারী গ্রাম আদালতে একটি অভিযোগ করেন।মোঃ রফিকুল ইসলাম, গণমাধ্যম কর্মীদের বলেন, ১৯৯৫ সালে আব্দুল হাফিজ এর কাজ থেকে জমিটি ক্রয় করি যার দলিল নম্বর – ২৯০ এবং বেংহারী দেবত্তর মৌজা, জে এল নং -৩৮, খতিয়ান নং-১৫, দাগ নং-১৬১৯, মোট আমার ৩৭.৫ শতক জমি। ক্রয়সূত্রে পাওয়া জমিতে বছরের পর বছর কষ্ট করে গাছগুলো বড় করেছিলাম। কিন্তু সাদেক ও তার দলবল জোরপূর্বক আমাদের জমি দখল করতে চায় এবংআমার বর্তমানে সাড়ে তেরো লাখ টাকার সম্পদ কেটে নিয়ে নিঃস্ব করে দিয়েছে।
সেই সাথে আমাদের কে জানে মারার হুমকি দিচ্ছে,
আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে বেংহারী ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলী বলেন সাদেক হোসেন, জোরপূর্বক রফিকুল ইসলাম এর জমি দখল ও গাছ আত্মসাতের সঙ্গে জড়িত। তার প্রমাণ পাওয়া গেছে।
দলীল সূত্রে প্রকৃত জমির মালিক সৌদি প্রবাসী রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে ন্যায্য বিচারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট