1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

পঞ্চগড়ে পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (চউচ) শীর্ষক কর্মশালা

আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়)
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়)
বিশ্ব ব্যাংক এর সহায়তায় এবং LGED কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (জটঞউচ), এর অওতায় পঞ্চগড় পৌরসভায় ১২/০৩/২০২৬ তারিখে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (ঈউচ), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (ঈওচ), পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (চউচ) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (ঈজঅচ) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সীমা শারমিন প্রশাসক, পঞ্চগড় পৌরসভা ও উপ পরিচালক, স্থানীয় সরকার পঞ্চগড়।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) মো: রাশেদুর রহমান, নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দে এবং মোঃ আব্দুর রকিব খান, নগর পরিকল্পনাবিদ জটঞউচ, খএঊউ ঐবধফ ছঁধৎঃবৎ, উযধশধ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী।

কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় নোডাল সিটির রাস্তা ও ফুটপাত, সড়কবাতী উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।

কর্মশালায় পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটির (ঞখঈঈ) সদস্যবৃন্দ, প্রকল্পের সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ: এম, টি,এস মেহমুদ ও মোঃ জাহিদুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, আহসান ইমাম, পরিবেশ বিশেষজ্ঞ, সানিম আরেফিন, ডিজাইন ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট