1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

নীলফামারীতে শ্রমিকদের কারাদণ্ডের প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ।

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।

নীলফামারীতে শ্রমিকদের কারাদণ্ডের প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ। পার্বতীপুর ডিপো থেকে উত্তোলন বন্ধ থাকায় ভোগান্তি বাড়ছে।নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। এতে রংপুর বিভাগের অন্তত ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

আজ রোববার সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। শ্রমিকদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে পেট্রল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরাগতকাল শনিবার রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশে একটি ট্যাংকলরি রওনা দেয়। পথে নীলফামারীর রেলগেট এলাকায় গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও তার সহকারী সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্যাংকলরিটি দেখে সন্দেহ হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূইয়ার। পরে তিনি তাৎক্ষণিকভাবে গাড়িটিতে তল্লাশি চালান। তল্লাশিকালে একটি জেরিকেন থেকে ১৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।এ ঘটনায় চালক ও সহকারীসহ তিন জনকে আটক করে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।এই ঘটনার প্রতিবাদেই শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। তাদের দাবি, শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং দ্রুত শাস্তি প্রত্যাহার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট