1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

নিয়ামতপুর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন মাহবুব রহমান

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহবুব রহমান। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, মোঃ মাহবুব রহমান পেশাগত জীবনে একজন দক্ষ, বিচক্ষণ ও সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে সুপরিচিত। দায়িত্ব পালনে তিনি ন্যায়নিষ্ঠা, স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। পূর্ববর্তী কর্মস্থলগুলোতেও তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসা অর্জন করেছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, তার মতো একজন দায়িত্বশীল কর্মকর্তার আগমনে নিয়ামতপুর থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে।
নতুন দায়িত্ব গ্রহণের পর ওসি মাহবুব রহমান জানান, তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। অপরাধ দমন, মাদক নির্মূল এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে পুলিশি কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গণমানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট