1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

‎নিয়ামতপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা-মেয়েকে পিটিয়ে জখম: গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
‎
‎নওগাঁর নিয়ামতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধা ও তার মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
‎
‎ভুক্তভোগী লতিফ (৭০) ও তার মেয়ে রাবেয়া জানান, গত শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়নের চৌরা সাহাপুর এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালানো হলে তাদের ওপর হামলা চালানো হয়।
‎
‎এ ঘটনায় লতিফ বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
‎
‎পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মুনাফ নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
‎
‎নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট